ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিনিয়র তথ্য অফিসার মুজিবুর রহমানের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের সদস্য, বগুড়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মুজিবুর  রহমানের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি।


এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত  পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক  জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে জনাব মুজিবুর রহমান অসামান্য অবদান রেখে গেছেন।

মাঠ পর্যায়ে সরকারের প্রয়াসসমূহ তুলে ধরতে তাঁর শূন্যতা দীর্ঘদিন অনুভূত হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑